আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া জেলে: আইনমন্ত্রী

0
869

আইনজীবীদের ভুলের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Advertisement

তিনি বলেছেন, বিচার বিভাগ নিজস্ব আইনকানুন গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আইনজীবীদের ভুলের কারণে খালেদা জিয়া আজ জেলে। তার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কোঅর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের আছে। এখানে আইনের কোনো ব্যতয় ঘটেনি

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here