ঢাকায়-বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জেহাদি গুলিবিদ্ধ

0
3596

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম জেহাদি গতকাল ২৯ মে রাত সাড়ে ১১ টার দিকে রাজধানী ঢাকার সিদ্দিক বাজারে ব্যবসায়ী মোঃ কিরণ মিয়ার দোকানে অজ্ঞাত সন্ত্রাসীর ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত চেয়ারম্যানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Advertisement

সন্ত্রাসীরা চেয়ারম্যান কে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁর বাম পাঁয়ের গোড়ালীতে গুলি লাগে। গুলিবিদ্ধ মারাত্মক আহত চেয়ারম্যানের আজ দুপুরে অস্রপাচারের কথা রয়েছে। দু-দুবারের নির্বাচিত ও সফল চেয়ারম্যান আবুল কাসেম জেহাদি সন্ত্রাস মাদক,ইভটিজিং সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ডের সন্তুষ্টি অর্জনে ইউনিয়নের মানুষের আস্থা অর্জনে সামর্থ্য হলেও একসময়ের সন্ত্রাসের জনপদ বলে খ্যাত বশিকপুর ইউনিয়ন এলাকায় এখন সন্ত্রাস মুক্ত এমনকী সন্ত্রাসীদের সাথে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আত্বগোপনে থাকা ও আদালতে থেকে জামিনে মুক্ত হওয়া সন্ত্রাসীদের বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। অন্যদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এলাকায় সন্ত্রাসীদের পদচারনা ছাড়াও চেয়ারম্যান আবুল কাসেম জেহাদিকে হত্যা চেষ্টায় গুলি করার ঘটনায় ইউনিয়ন ব্যাপী আইন শৃঙ্খলার অবনতির আশংকায় জনসাধারণের মধ্যে আতংক বিরাজমান। ঐ এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পে যোগাযোগ করা হলে জানা যায়,ক্যাম্প ইনচার্জ কাজী আনোয়ার হোসেন রোহিঙ্গা ক্যাম্প ডিউটি করার জন্য কক্সবাজার রয়েছেন।একজন এএসআই ও নুন্যতম কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।যাহা ঝুঁকিপুর্ন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অপ্রতুল। এলাকার শৃংখলা নিয়ন্ত্রণে এলাকাবাসীর দাবি পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পে অফিসার ও পুলিশ সদস্য বাড়ানো সহ গোয়েন্দা পুলিশ ও র‌্যাব এর যৌথ অভিযান পরিচালনা করা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here