গেন্ডারীয়া নামাপাড়া বস্তিতে মাদক বিরোধী চিরুনী অভিযান। ডিসি ওয়ারী মোঃ ফরিদউদ্দিনের নেতৃত্বে আজ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে মাদক বিরোধী এই অভিযান। প্রায় সাড়ে তিনশ পুলিশ, ডিবি, ডগ স্কোয়ার্ডের সদস্য অভিযানে অংশ নেন। নামাপাড়া বস্তি থেকে ২০০ পিছ ইয়াবা, ৩ কেজি গাজা, বিপুল পরিমান হিরোইন ও প্যাথেডিন উদ্ধার করা হয়।
এ সময় মোষ্ট ওয়ান্টেড মাদক ব্যাবসায়ী কানা খোকন সহ ২৮ জন মাদক ব্যাবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এডিসি তারেক আহমেদ, এডিসি নুরুল আমিন, এসি ফয়সাল, এসি সামসুজ্জামান, এসি ইফতেখার সহ গেন্ডারীয়া থানার ওসি মিজান, শ্যামপুর থানার ইনেসপেক্টোর(তদন্ত) রকিব, (অপারেশন)শাহীন, যাত্রাবাড়ী থানার ইনেসপেক্টোর (অপারেশন) তোফায়েল এবং এই তিন থানার এস আই, এ এস আই রা ও অভিজানে অংশ গ্রহন করেন। মাদক বিরোধী অভিযান শেষে ডিএমপি কমিশনার অপারেশন মনির হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেন।

