রূপসায় এডিস মশা নিধন বিষয়ক র্যা লি ও আলোচনা সভা

0
818

রূপসা প্রতিনিধি : ‘‘এডিস মশা নিধন করি ডেঙ্গু মুক্ত সমাজ গড়ি‚‚ এই প্রতিবাদ্যকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক আলোচনা সভা রূপসা থানার উদ্যোগে ৩ আগষ্ট দুপুরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

Advertisement

রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) সরদার ইব্রাহীম হোসেন সোহেল এর পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গাজী রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: মোস্তফা মাহাদী আল হোসাইন, জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, কাজদিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, স্যানেটারী পরিদর্শক আঞ্জুয়ারা খাতুন, প্রভাষক আনোয়ার হোসেন মিন্টু,

এস আই ইন্দ্রোজিৎ মল্লিক, টিপু সুলতান, রাজিউল ইসলাম, আব্দুল মান্নান, সুজাউদ্দৌলা, আমিরুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সহ-সভাপতি খাঁন মিজানুর রহমান, সাংবাদিক খান আঃ জব্বার শিবলী, আকতার খান, এ এস আই সাইফুল ইসলাম সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এর পূর্বে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here