এডিস মশা নির্মূলে ব্যর্থ মন্ত্রী-মেয়রকে লালকার্ড প্রদর্শন

0
845

সংবাদ বিজ্ঞপ্তি: আজ ০৪ আগষ্ট ২০১৯ রবিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ গণ ঐক্যের উদ্যোগে এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের দুর্নীতি ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ মন্ত্রী-মেয়রকে লালকার্ড প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement


মানববন্ধনে বাংলাদেশ গণ ঐক্যের সভাপতি আরমান হোসেন পলাশ বলেন, মশা নিধন সিটি কর্পোরেশনের দায়িত্ব। তাদের ব্যর্থতার ফলে এবং দুর্নীতির ফলে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মহামারী আকারে ডেঙ্গু দেখা দিয়েছে। মশা নিধনের কাজে নিয়োজিত সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিবাজ, ঘুষখোর। তাই মশা নিধন এর পরিবর্তে কয়েল ব্যবসায়ী মশার ঔষধ বাজারজাতকারী প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সিটি কর্পোরেশন মশা নির্মূল না করে উল্টো মশার কয়েল এবং মশার ঔষধ এর ব্যবসায়ীদের সুযোগ করে দিয়ে ঘুষ খেয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে, মৃতের সংখ্যা সারাদেশে প্রায় ৭০। মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা দাবী করছি ডেঙ্গু নির্মূলে স্বাস্থ্য মন্ত্রনালয় স্পেশাল টাস্ক ফোর্স গঠন করুক। এ ব্যর্থতা ঢাকার দুই সিটি কর্পোরেশনের এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাই ঢাকা উভয় সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে ব্যর্থতার দায়ে লাল কার্ড প্রদর্শন করছি।


মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহার, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক হারুন অর রশীদ খান, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, গণঐক্যের বিপ্লব হাসান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here