ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৮৫তম শাখার শুভ উদ্বোধন

0
543

ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৩ জুন, রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। এসময় ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মোঃ মুজিবুল কাদের, ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মোঃ মজিবুর রহমানসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর গফুর গাজী, হরিণাকু- উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান মোঃ নাসিম, সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহামন ফোটন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোয়াজ্জেম হোসেন।

Advertisement

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। নতুন শাখা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি।

মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।

দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here