করোনাকালিন মহা দূর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে লিটন খানের ত্রাণ সামগ্রী বিতরণ

0
536

সোনারগাঁও প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের মহা দূর্যোগে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লিটন খান। রবিবার দূপুর ২টায় কাচঁপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম আপোষ খান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম থেকেই নিজ অর্থায়নে কাচঁপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি গ্রামে লিটন খান করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাস্ক, স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। 

Advertisement

এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান সাবুর খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ,

কাচঁপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ওয়াসিম প্রধান প্রমূখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here