জেনে নিন ৫ মশলা শীতে কিভাবে চাঙ্গা রাখবে

0
825

শৈত্যপ্রবাহে স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রায় পর্যুদস্ত মানুষের জীবন। তীব্র শীতের কারণে বিভিন্ন রোগব্যধি, যেমন- ঠান্ডা লাগা, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, বাতের ব্যথার প্রকোপও বাড়ছে। এই শীতে তাই এসব রোগ থেকে মুক্ত ও সুস্থ থাকতে রোজ খেতে পারেন ৫ মশলা-

Advertisement

 

এলাচ: পেট ও ফুসফুসের যে কোনো সমস্যা দূর করতে এলাচ দারুণ কার্যকর। এলাচ দেওয়া গরম চা দিয়ে শীতের সকালটা শুরু করলে সারা দিন সুস্থ থাকতে পারেন আপনি।

কেশর: কেশরের গুণের শেষ নেই। দাম একটু বেশি হলেও ঠান্ডায় কাবু হলে খেতে পারেন কেশর দেওয়া দুধ, মিষ্টি বা পোলাও। সুস্থ ও চাঙ্গা থাকবেন।

হলুদ: কারকিউমিনের কারণে হলুদে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। আর এর অ্যান্টি-ফাংগাল গুণের কারণে হলুদ বাতের ব্যথা উপশম করে।

দারচিনি: রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারচিনি খুবই কার্যকর। ঠান্ডা লাগা, সর্দি, কাশি ও শীতে বাড়তে থাকে বাতের ব্যথা কমায় দারচিনি।

স্টার আনিজ: প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামি এ ও সি রয়েছে এ মশলায়। যা রক্তে ফ্রি র্যা ডিক্যালস কমায় ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এছাড়া থাইমল, টারপিনেওল, অ্যানেখল ঠাণ্ডা লাগার সমস্যা দূর করতে সাহায্য করে। তাই শীতকালে রান্নায় স্টার আনিজ ব্যবহার করতে পারেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here