অপু ডিএনসিসির আদালতে হাজির হচ্ছেন শাকিবকে ছাড়াই

0
559

শেষ হয়েও যেন শেষ হচ্ছে না শাকিব খান এবং অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত জটিলতা। দু’জনের সম্পর্কের নিষ্পত্তির জন্য এরইমধ্যে ঢাকা উত্তর সিটি ১৫ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৩ এর অফিসে তাদের দুজনকে হাজির হওয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। কিন্তু শাকিব খান শুটিংয়ের জন্য

Advertisement

দেশের বাইরে থাকার কারণে সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন নির্ধারিত সময়ে শাকিবের হাজির হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ছে। শেষ পর্যন্ত শাকিব আসবেন কিনা- সে বিষয়েও কোনো মন্তব্য পাওয়া যাচ্ছে না শাকিবের কাছ থেকে। এদিকে শাকিব খান না গেলেও মঙ্গলবার দুপুরে অপু বিশ্বাস জানালেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালতের সমঝোতা বৈঠকে অংশ নেবেন তিনি। যদিও অপু বিশ্বাস শুরু থেকেই সেখানে হাজির থাকবেন বলে সংবাদকর্মীদের জানিয়েছেন। তবে অপু বিশ্বাস অনেনকটা ধরেই নিয়েছিলেন শাকিব খানও থাকবেন সেই বৈঠকে। একারণে সাংবাদিকদের কাছে বৈঠক বিষয়ে আগবাড়িয়ে কোনো মন্তব্য করেননি। অপু বিশ্বাস বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন আমাকে ডেকেছে, সেখানে উপস্থিত হওয়ার আমার দায়িত্ব বলে মনে করছি। দায়বদ্ধতার কারণেই আমি সেখানে যাবো। শাকিব খান না গেলেও আমি যাবো। আমার জায়গায় আমি ঠিক থাকবো।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here