সংবাদ বিজ্ঞপ্তি ঃ
এখন বাংলাদেশের প্রধান সমস্যা জঙ্গীবাদ। এই জঙ্গী উত্থানের কারণে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। জঙ্গীবাদকে স্বমূলে নির্মূল করতে হলে সবার আগে জঙ্গী-সঙ্গী খালেদা জিয়ার বিচার করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ১৬ এপ্রিল রবিবার বিকাল ৪টায় কক্সবাজার পৌরসভা চত্বের সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ত্রাণ পূর্ণবাসন সম্পাদক রমজান আলী সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি জাসদ কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি জননেতা নঈমুল হক চৌধুরী টুটুল ও বিশেষ অতিথি জাসদ কেন্দ্রী কার্যনির্বাহী সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, তাদের বক্তব্যে এসব কথা বলেন। সভায় বক্তারা বলেন, দেশব্যাপী জঙ্গী তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এবং জঙ্গীবাদকে প্রশ্রয়দাতা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জননেতা হাসানুল হক ইনু ও জননেত্রী শিরিন আক্তারের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রামের গতি বৃদ্ধি করার আহবান জানানো হয়।
সভায় বক্তারা, দেশে আশংকা জনকহারে জঙ্গীপনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ জঙ্গীবাদ ধ্বংস করতে হলে সবার আগে এর প্রশ্রয়দাতা বিএনপি-জামায়াতকে এদেশ থেকে স্বমূলে উৎপাটন করতে হবে। নচেৎ এদেশ থেকে জঙ্গীবাদকে নির্মূল করা সম্ভব হবে না। কারণ এই জঙ্গীবাদের আতুড় ঘর হচ্ছে বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধী ও মৌলবাদী গোষ্ঠির আস্তানা। সভায় বক্তারা বর্তমান সরকারের সফল তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক জননেত্রী শিরিন আক্তার এমপির ঘোষিত জঙ্গী ও জঙ্গীসঙ্গীর বিচারের আন্দোলন তরান্বিত ও বেগবান করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জাসদ সহ সম্পাদক এডভোকেট আবদুল শুক্কুর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জাসদ নেতা বিপ্লব বড়–য়া, আশরাফুল করিম সিকদার নোমান, মীর মোশারফ হোসেন, সমবায়লীগ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জাতীয় যুব জোট, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আবদুর রহিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সিরাজী, যুগ্ম সম্পাদক মোঃ আজম খান, অর্থ সম্পাদক দিদারুল আলম দিদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদন মোঃ সোহেল রানা, উখিয়া উপজেলা যুব জোট সভাপতি একরামুল হক কন্ট্রাক্টর, শামশুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদু সালাম, শ্রমিক জোট কক্সবাজার জেলার সভাপতি ও শ্রমিক নেতা আবদু জব্বার, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, লোড আনলোড শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ সবুজ প্রমুখ। সভায় আগামী ২২ এপ্রিল জাসদের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে জেলা জাসদ কার্যালয়ের সামনে মানব বন্ধনে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

