অপরাধ বিচিত্রা ডেস্কু ঃ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৮ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুড়িগ্রাম, হবিগঞ্জ, ফেনী, নড়াইল, বাগেরহাট, পঞ্চগড়, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, সুনামগঞ্জ, পাবনা ও ভোলায় আজ বাজার তদারকি করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবদুল মজিদের নেতৃত্বে ঢাকা মহানগরীর দক্ষিণ খান এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে প্রোমোশন হোম মেড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনীর নেতৃত্বে ঢাকা মহানগরীর দক্ষিণ খান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে ইসলামিয়া সুইটস এন্ড কনফেকশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগমের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ময়মনসিংহ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকাসহ মোট ৬১ হাজার টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদীর নেতৃত্বে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ রায়হান কুদ্দুসের নেতৃত্বে ফেনী সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে নড়াইলের লোহাগড়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বাগেরহাট সদর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে চট্টগ্রামের কোতয়ালী থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫ পাঁচশত টাকা, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরের পাচলাইশ থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, পটুয়াখালী জেলা কার্যালয়রে সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৮০০ টাকা, সুনামগঞ্জ জেলা কার্যালয়রে সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৪ শত টাকা, পাবনা জেলা কার্যালয়রে সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ-দৌলার নেতৃত্বে পাবনার ফরিদপুর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫ শত টাকা এবং ভোলা জেলা কার্যালয়রে সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে ভোলা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৫৪ হাজার ২ শত টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৫ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৪,৭৫০ টাকা প্রদান করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ইউনিক ফাস্ট ফুড এন্ড বেকারী ও ক্যাফে আপেলিয়ানোকে যথাক্রমে ২ হাজার টাকা ও ৫ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১,৭৫০ টাকা প্রদান করা হয়। সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ঘরহবঃু ঘরহব জবংঃধঁৎধহঃ ধহফ চধৎঃু ঈবহঃৎব ও স্বপ্নকে যথাক্রমে ২,৫০০ টাকা ও ১০,০০০ টাকাসহ মোট ১২,৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ৩,১২৫ টাকা প্রদান করা হয়। আজকের ১৮টি বাজার তদারকির ও ৯টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৬৫টি প্রতিষ্ঠানকে মোট ৩,১৩,৭০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৯ জন অভিযোগকারীকে মং ৯,৬২৫ টাকা প্রদান করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানেটারী ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।
