বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, রাজশাহী, ফরিদপুর, ফেনী, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর, ঝিনাইদহ, ভোলা, দিনাজপুর, কুমিল্লা, রংপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, নোয়াখালী, নড়াইল, নেত্রকোণা, জামালপুর, সিলেট, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী, পটুয়াখালী এবং মৌলভীবাজারে আজ বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শাহনাজ সুলতানা, রজবী নাহার রজনী ও জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে ঢাকা মহানগরীর শের-ই বাংলা নগর, কাফরুল ও শাহজাহানপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ইমরান মেডিসিন, রিসতা জেনালের স্টোর, লিমা ফার্মেসী, ফুড ল্যান্ড, মিনি মার্টকে যথাক্রমে ১০,০০০/- (দশ হাজার) টাকা, ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ২০,০০০/- (বিশ হাজার) টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে বিসমিল্লাহ হোটেলকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে বিক্রমপুর সুইটস এন্ড বেকারী, হক ফার্মা, ভাই ভাই ফার্মেসী, হাইটেক কন্টিনেন্টাল হসপিটাল ফার্মেসী, লাবণ্য ফার্মেসী, মুত্তকী ফার্মা ও কাজী কিচেনকে যথাক্রমে ১,০০০/- (এক হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা, ১৫,০০০/- (পনের হাজার) টাকা, ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ও ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ওজনে কারচুপির অপরাধে শিফনের মাংসের দোকানকে ১,০০০/- (এক হাজার) টাকাসহ মোট ২,০২,০০০/- (দুই লক্ষ দুই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া দেশব্যাপী ৩৩টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, ওজনে কারচুপির, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৯৩টি প্রতিষ্ঠানকে ৪,৭৩,৮০০/- (চার লক্ষ তেহাত্তর হাজার আটশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ে, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৭ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১২,৫০০/- (বার হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়। গত ২৭ নভেম্বর ২০১৮ তারিখে ৩৬টি বাজার তদারকি ও ৭টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১১৪টি প্রতিষ্ঠানকে মোট ৭,২৫,৮০০/- (সাত লক্ষ পঁচিশ হাজার আটশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৭ জন অভিযোগকারীকে ১২,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা প্রদান করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

