এরশাদ এমপি হিসেবে শপথ নেবেন আজ

0
472

একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি) হিসেবে আজ রবিবার শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

Advertisement

 

বেলা ১১টার দিকে তিনি জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে শপথ নেবেন বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জানা গেছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এরশাদকে শপথ পড়াবেন। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি নবনির্বচিত সংসদ সদস্যরা শপথ নিলেও ওইদিন শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৯ আসনে জয়ী হয়। এর মধ্যে জাতীয় পার্টি ২২টি আসনে জয়ী হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here