জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিঃ বিভিন্ন অপরাধে ৪৯টি প্রতিষ্ঠানকে ৩.৯৪ লক্ষ টাকা জরিমানা

0
692

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, ঝালকাঠি, মাদারীপুর, খুলনা, যশোর, রাজশাহী, কুমিল্লা, বরিশাল ও গাইবান্ধায় আজ বাজার তদারকি করা হয়।

Advertisement

 

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং সহকারী পরিচালক জনাব রজবী নাহার রজনীর নেতৃত্বে ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও ওজনে কারচুপির অপরাধে দেশী সুপার সপকে ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মধুবনকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরীর অপরাধে আল্লার দান বিরিয়ানি হাউজ ও রেয়ল বিরিয়ানি হাউজকে যথাক্রমে ১০,০০০/- (দশ হাজার) টাকা ,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সাথে ঢাকা মহানগরীর মুগদা থানা এলাকায় পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে মরিয়ম স্টোরকে ,০০০/- (পাঁচ হাজার) টাকাসহ মোট ১,৯৫,০০০/- (এক লক্ষ পঁচানব্বই হাজার) টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া দেশব্যাপী ১৪টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরী, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৪টি প্রতিষ্ঠানকে ১,৯৯,০০০/- (এক লক্ষ নিরানব্বই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে অদ্য ৪ জুন ২০১৮ তারিখে ৪৯টি প্রতিষ্ঠানকে মোট ৩,৯৪,০০০/- (তিন লক্ষ চুরানব্বই হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here