জাতীয় পার্টির মহা সমাবেশে বাবলার ব্যাপক শোডাউন

0
1053

আনোয়ার হোসেন: ঢাকার উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করেছেন ঢাকা ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আবু হোসেন বাবলা এমপি । শ্যামপুর কদমতলী থানা জাতীয় পার্টির নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল এক মিছিল নিয়ে তিনি সমাবেশে যোগদান করেন। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশের আয়োজন করা হয় সরোয়ারদী উদ্যানে।

Advertisement

শনিবার (২০ অক্টোবর ) সকাল আটটা থেকে শ্যামপুর কদমতলীর বিভিন্ন স্পটে থানা ও ওয়ার্ডের জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হয়ে সমাবেশের উদ্দেশে রওনা দেন। জাতীয় পার্টি, শ্রমিক পার্টি, যুবসংহতি, ছাত্রসমাজ, স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা আবু হোসেন বাবলার ছবি সম্মিলিত বিভিন্ন রং এর ব্যানার ফেস্টুন সম্মিলিত খণ্ড খণ্ড মিছিল ও ট্রাকে বড় বড় সাউন্ড সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট স্থানে জড়ো হয। পরে সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সংঘবদ্ধভাবে তারা মহাসমাবেশে যোগ দেয়। বাবলার সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুকুর রহমান , ইব্রাহিম মোল্লা, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা ও জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here