চাটখিলের জনতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী

0
541
 নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক কানুলাল দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার হরি দেবনাথ বিপিএম, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সাধারন সম্পাদক কাজী আবুল বাসার কিরণ, শিক্ষাবিদ রবিউল ইসলাম আজাদ, এ কে এম নুর নবী মোহন, মনসুর আহমেদ, তেজগাঁও কলেজের সহকারী অধ্যাপক কামরুল আলম, সমাজ সেবক মমিনুল হক বাবলু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যান উপ- কমিটির সদস্য চৌধুরী সাইফুন্নবী সাগর, সমাজ সেবক সাইদুর রহমানসহিদ, মজিবুল হক মেম্বার প্রমূখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here