জনস্বার্থে ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে: সেনাপ্রধান

0
110

 

সাইদুর রহমান আপনঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনস্বার্থে ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।

Advertisement

৩রা অগাস্ট শনিবার সেনাপ্রধান ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ (মতবিনিময়) গ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘অফিসার্স অ্যাড্রেসে’ দেওয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন। সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। পাশাপাশি সেনাপ্রধান যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

উক্ত মতবিনিময়ে সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডাররাসহ সব পদবির সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অংশগ্রহণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here