খুলনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফায় সংঘর্ষে আহত:৬০

0
103

রাকিবঃ খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ারগ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। ঘণ্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলাকালে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। এর মধ্যে পুলিশ সদস্যও রয়েছে।

Advertisement

পুলিশ ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আন্দোলনকারীরা ৯ দফা দাবি নিয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে দুপুরের পর শহরের বিভিন্ন জায়গায় জড়ো হতে শুরু করে। তারা শহরের ময়লাপোতা এলাকায় আসলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা শহরের সাতরাস্তা মোড় এলাকায় আসলে পুলিশ সেখানে তাদের ঘিরে ফেলে। দুপুর দু’টার পর শহরের সাতরাস্তা মোড় থেকে সংঘর্ষ শুরু হয়। পরে সেটি রয়েল মোড়, মডার্ন ফার্নিচার মোড়, বাইতিপাড়া, মৌলভীপাড়া, শান্তিধাম,পিটিআই মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এতে ৬০ শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থীকে।

আন্দোলনকারীরা জানায়, সারাদেশে নিহতদের হত্যার বিচারের দাবিতে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ছিল। খুলনায় সকাল ১১টায় রয়েল মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু সকাল থেকে শহরের রয়েল মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা রয়েল মোড়ের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের মোবাইল চেক করে করতে দেখা যায় পুলিশকে। পরে তারা ময়লাপোতার মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে আটক করা হয় ১৭ জনকে।

খুলনা সদর থানা থেকে জানায়, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ছাত্রদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের কোন কর্মকর্তা সাংবাদিকদের সামনে আসে নাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here