পুলিশ পরিদর্শক,
ঢাকা জেলা ডিবি, ডিএমপি।
“একজন সুন্দর মনের মানুষের একান্ত সাক্ষাৎকার ”
বর্তমান দেশ ও জাতির কল্যাণের স্বার্থে কিছু প্রশ্নের সম্মুখীন হন ব্রজেন্দ্রনাথ ভদ্র।
তিনি তার প্রশ্নের উত্তর খুব মার্জিত ও সংক্ষিপ্ত আকারে প্রদান করেন। তিনি তার কর্ম জীবনে একাধিক কবিতা ও উপন্যাস লিখেন।
প্রশ্নঃ বর্তমানে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে দেশের সর্বশেষ পরিস্থিতি কেমন ?
উত্তরঃ মোটামুটিভাবে থমকে আছে। হঠাৎ যেভাবে দেশে জঙ্গিরা মাথা ছাড়া দিয়েছে ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হাতে দমন করতে সঙ্গম হয়েছে। বর্তমানে কোথায়ও জঙ্গিদের কোন তথ্য পাওয়া যায় নি। তবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বাসযোগ্য পরিবেশ ও বসবাসযোগ্য সমাজ গঠনে সকলকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদেরকে পরিহার করে চললেই দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করবে বলে আমরা আশা রাখি।
প্রশ্নঃ দেশের জনসাধারণ কিভাবে আইন-প্রশাসন কে সহযোগিতা করলে আপনাদের প্রশাসন সর্বাধিক সফলতা অর্জন করতে পারবে ?
উত্তরঃ অপরাধকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুস্থ, বিবেকবান নাগরিক হিসেবে জীবন যাপনে অভ্যস্ত হতে হবে।
প্রশ্নঃ জনগণ শান্তিপূর্ণভাবে বসবাস করতে আইনের সহায়তা কিভাবে পাবে ?
উত্তরঃ * প্রথমত, নিজেকে বিবেক স¤পন্ন মানুষ হিসেবে পরিচালনা করতে হবে।
* অবৈধ কার্যক্রম চিহ্নিত করতে হবে এবং তা থেকে নিজেকে বিরত রাখতে হবে।
* সচেতন নাগিরকের মত চলাফেরা করতে হবে।
তবেই প্রশাসনের সহযোগিতা জনগণের জন্য নিশ্চিতভাবে ফলপ্রসূ হবে।
প্রশ্নঃ জনগণ সচেতন থাকার উপায় কি ?
উত্তরঃ * সত্য এবং স্পষ্ট কথা বলতে হবে।
* প্রকৃতভাবে আইন মেনে চলতে হবে।
* মনে জবাবদিহিতা রাখতে হবে।
* প্রত্যেককে নিজ থেকে সচেতনভাবে চলাফেরা করতে হবে।
প্রশ্নঃ আইন কর্মকর্তার পক্ষ থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে ?
উত্তরঃ প্রতিটি নাগরিক যদি সঠিক চিন্তা-চেতনা, নিয়মানুবর্তিতা গ্রহণ করে এবং প্রতারণা ও দুর্নীতি পরিহার করে আইন মেনে চলে তবেই দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করবে । আর এতে করে প্রশাসন ও জনগণের মধ্যে পার¯পারিক সহযোগিতা তৈরি হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাবো।
