ছড়া বিদায়ের দিনে কেঁদো না

0
3533

মোঃআব্দুর রহিম বাবলু,

Advertisement

তুমি অমন করে আমার  বারে বারে
জল-ছল-ছল চোখে চেয়ো না।।
ঐ কাতর কন্ঠে তুমি শুধু বিদায়ের
গান গেয়ো না।
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।

           গ্রীষ্ম

মো:আব্দুর রহিম বাবলু

কে গেঁথেছে তারা-ফুল নীল আকাশে,
কে দিয়েছে সুধ মেখে ধীর বাতাসে?
কারলাগি গাছে গাছে
ফলগুলি পেকে আছে
মেঘ-মালা উড়ে যায় কার তালাসে?

কোন দেশে বাস তাঁর বাড়ী কোন গায়,
সেখানে কি মেঘ ডাকে ঘন বরষায়!
সেখানে কি ওয়িমত
বেল যুঁই ফুল যত
ফুটিয়া নিশার কোলে ভোরে ঝরে যায়?

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here