Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-meta-query.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/default-filters.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/script-loader.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/rest-api/endpoints/class-wp-rest-global-styles-controller.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-script-modules.php on line 1
Warning: Cannot modify header information - headers already sent by (output started at /var/www/html/wp-includes/class-wp-meta-query.php:1) in /var/www/html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1563
চুনারুঘাট গাজীপুর ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন জালাল খাঁন আহ্বায়ক, রনি সদস্য সচিব - Aparadh Bichitra
এম এস জিলানী আখনজী বাংলাদেশ তাঁতী লীগ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গতকাল (১২ মে) শনিবার সন্ধ্যার পর চুনারুঘাট উপজেলার থানা রোডে তাঁতী লীগের অস্থায়ী কার্যালয়ে বর্ধিত সভার মাধ্যমে গাজীপুর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ কবির মিয়া খন্দকার সভাপতিত্বে ও সদস্য
Advertisement
সচিব মিজানুর রহমান বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় মোঃ জালাল উদ্দিন খাঁনকে আহ্বায়ক, মোঃ তাহের জমাদার ও সৈয়দ জসীম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং শফিকুল আলম রনিকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট ১নং গাজীপুর ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেন। এ সময় বক্তব্য রাখেন
মুজিবুর রহমান রাসেল খাঁন, শেখ হাবিবুর রহমান, শাহীন আলম, আবুল খায়ের, স্বপন সাই, ডাঃ আব্দুল সর্দার, শফিক মুহরী, দেলোয়ার হোসেন রতন, মোঃ মিজান, সিদ্দিক আলী ও দরবেশ তালুকদারসহ উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটির
নেতৃবৃন্দ। এ সময় চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের আহবায়ক কবির মিয়া খন্দকার ও সদস্য সচিব মিজানুর রহমান বাবুল বলেন, আগামী ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটিকে কাজ করতে হবে। জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। এবং এরই ধারাবাহিকতায় তাঁতী লীগকে কাজ করতে হবে।