ছোঁট পর্দায় ব্যস্ত হচ্ছেন অভিনেতা জিহাদ ভেলেন্টাইনস ডে কে কেন্দ্র করে নির্মিত টেলিফিল্ম“প্রজাপতির রঙ ফাগুনে” টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে ব্যস্ততায় সময় কাটাচ্ছেন জিহাদ। এর আগে বেশকিছু একক নাটক, টেলিফিল্ম, শর্টফিল্ম এ কাজ করে আলোচনায় আসেন জিহাদ।
তবে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় লম্বা কিছু সময় বিরতি দিয়ে আবার পুরোদমে অভিনয়ের প্রতি মন দিচ্ছেন বলে জানান তিনি। তাই সময়ের জনপ্রিয় নায়িকা অভিনেত্রী জাঁকিয়া বারি মম এবং চিত্রনায়ক নিলয় আলমগীর এর বিপরীতে একটি রোমান্টিক ধাচের গল্পে জুটি বাধেন জিহাদ।
প্রযোজনা প্রটিস্টান Zihad vai films & love ব্যানারে নির্মিত নাটক টি পরিচালনা করেন তরুন পরিচালক রুমান রুনি। দর্শকমহল ভিন্ন একটি রুমান্টিক গল্প উপভোগ করবেন বলে আশাবাদী জিহাদ। সবকিছু ঠিক থাকলে খুব শীগ্রই প্রথম সারির বেসরকারি টিভি চ্যানেল এনটিভি তে টেলিফিল্ম টি প্রচার হওয়ার কথা রয়েছে। এখানে আরো অভিনয় করেন, শাহেলা ইসলাম, ফাখরুল মাসুম বাসার, জারা শ্রি, ইফতেখার পলাশ সহ আরো অনেকে। ইতিমধ্যেই উত্তরা এবং পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মের শতভাগ কাজ শেষ হয়েছে..! সামনে আরো বেশকিছু একক নাটক ও টেলিফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান অভিনেতা জিহাদ। যার বেশকটি নাটক দেশের বাইরে শুটিং হওয়ার কথা রয়েছে

