ছাতকে ২৭ফেব্রুয়ারি থেকে ৪দিনের তাফসির মাহফিল শুরু

0
1113

ছাতকে মুফতি মাহমুদ (রঃ) তাফসিরুল ক্বোরআন পরিষদের উদ্যোগে জাউয়া বাজারে ৪দিনব্যাপী তাফসিরুল ক্বোরআন মাহফিল শুরু হয়েছে। প্রত্যহ বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত জাউয়া বাজার মাঠে মাহফিল অনুষ্ঠত হবে।

Advertisement

 

২৬ফেব্রুয়ারি থেকে ১মার্চ (সোম, মঙ্গল, বুধ ও বহস্পতিবার) পর্যন্ত অনুষ্ঠিতব্য মাহফিলে তাফসির পেশ করবেন- ১ম দিন (২৬ফেববুয়ারি সোমবার) আল্লামা জুনায়েদ আল হাবিব ঢাকা, আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা, আল্লামা দেলোয়ার হোসাইন ঢাকা, মাওলানা আলী আক্কাস ঝিগলী, মাওলানা বেলাল আহমদ বিশ্বম্ভরপুর ও মাওলানা শামসুল ইসলাম জলসী-চানপুর। ২য় দিন (২৭ফেব্রুয়ারি মঙ্গলবার) তাফসির পেশ করবেন- আল্লামা নূরুল ইসলাম খান দরগাহপুর, আল্লামা যুবায়ের আহমদ আনসারি ঢাকা, আল্লামা ফরিদ উদ্দিন ফেনী, মাওলানা আনোয়ার হোসাইন সুনামগঞ্জ, মাওলানা ফরিদ আহমদ, ইমাম ও খতিব জাউয়া লক্ষণসোম, মাওলানা শামছুল ইসলাম ইমাম ও খতব জাউয়া বাজার জামে মসজিদ।

৩য় দিন (২৮ফেব্রুয়ারি বুধবার) তাফসির পেশ করবেন- আল্লামা মুফতি মামুনুল হক ঢাকা, আল্লামা আব্দুল বাছিত খান সিরাজগঞ্জ, আল্লামা মেরাজুল হক ঢাকা, মাওলানা হাফেজ সাঈদ আহমদ ইমাম ও খতিব জাউয়া বাজার জামে মসজিদ, মাওলানা ফজল উদ্দিন প্রিন্সিপাল জাউয়া মাদরাসা ও মাওলানা আব্দুস শহিদ শিক্ষা সচিব গণক্ষাই মাদরাসা। ৪র্থ দিন (১মার্চ বৃহস্পতিবার) আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া সিলেট, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী ঢাকা, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাওলানা গৌছ উদ্দিন আসাকারচর ও মাওলানা ফখরুল ইসলাম খিদ্রাকাপনসহ দেশ বরেণ্য মুফাচ্ছিরগণ।

এতে সকলকে উপস্থি থাকার জন্যে মুফতি মাহমুদ (রঃ) তাফসিরুল ক্বোরআন পরিষদ, জাউয়া বাজারের পক্ষ থেকে সকলকে অনুরুধ জানানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here