ছাতকে পেপারমিল মাদরাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা

0
553

ছাতকে সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ আদর্শ দাখিল মাদরাসায় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মাতৃভাষা দিবসের র‌্যালী, আলোচনা সভা, শহিদদের মাগফেরাত কামণায় দোয়া ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী সভা অনুষ্টিত হয়েছে।

Advertisement

 

বুধবার সকালে জাতিয় পতাকা উত্তোলন শেষে শিক্ষকদের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা মাঠে এসে শেষ হয়। পরে সূপার মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা কাজি বদরুল আলমের পরিচালনায় মাদরাসার প্রাঙ্গনে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মাওলানা কাজি নূরুল হক, মাওলানা অলি উল্লাহ, মাওলানা মহি উদ্দিন, হাফেজ যুবায়ের আহমদ, মাষ্টার বদরুল আলম, মাষ্টার সফিকুল ইসলাম, মাষ্টার আব্দুল মুকিত প্রমূখ। সভাশেষে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শহিদদের আত্মার মাগফেরাত কামণা করে মোনাজাত করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here