চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইসলামী ব্যাংকের ৩২০তম শাখা উদ্বোধন

0
1430

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩২০তম শাখা ১৬ জুলাই ২০১৭, রবিবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া। সভাপতিত্ব করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুল হক। স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মোছাঃ শামীম আরা, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণি, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন ও বিশিষ্ট কবি গোলাম রহমান চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here