উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুরে কমরেড বাবুলাল শীলের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় বাবুলাল শীল ষ্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বাবুগঞ্জ-মূলাদী আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে আরো বক্ততৃ করেন বাবুলাল শীলের সহধর্মিনী উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, বরিশাল জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বাংলাদেশ যুবমৈত্রীর উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ দেলোয়ার হোসেন, সদস্য এইচ,এম হারুন, উপজেলা কৃষক সমিতির সম্পাদক বিমল করাতি, জাহিদ হোসেন খান ফারুক, কৃষক সমিতির উপজেলা কমিটির সভাপতি মঞ্জুর আলম, ওয়ার্কার্স পার্টির সদস্য সুমন পান্ডে, রফিকুল ইসলাম, নারীমুক্তি আন্দোলনের উপজেলা সম্পাদক মাকসুদা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্কার্স পার্টি, যুবমৈত্রী, কৃষক সমিতি, ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত বাবুলাল শীল উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও যুবমৈত্রীর নেতা ছিলেন। উলে¬খ্য প্রয়াত বাবুলাল শীল ২০০৪ সালে ১৬ জুলাই সন্ধ্যা ৮টায় নিজ বাসভবনে দুবৃত্তদের গুলিতে নির্মম ভাবে নিহত হন।
