চার বছরের শিশুকে ধর্ষণ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29883

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29883, 'post_views_count', '0')

0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো: শিপন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের বিরুদ্ধে। উপজেলার বরাইদ ইউনিয়নের উত্তর ছনকা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

 

মো: শিপন হোসেন ওই গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে। বিষয়টি বুধবার সন্ধ্যায় জানাজানি হয়। ওই শিশুর দাদী জানান, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। শিপন ফুসলিয়ে তাদের বাড়িতে নিয়ে ঘরের দরজা আটকিয়ে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। শিশুটি বর্তমান চিকিৎসাধীন রয়েছে। ওই শিশুর দাদা জানান, এলাকার মাতাব্বর আব্দুল মজিদসহ স্থানীয় মাতব্বরেরা মামলা করতে নিষেধ করায় তিনি থানায় মামলা করেননি। বুধবার রাত সাড়ে সাতটার দিকে অভিযুক্ত শিপনের বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, সাংবাদিক আসার খবরে তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে শিশুটির খোঁজ খবর নেয়া হয়েছে। বুধবার রাতেই অভিযুক্ত শিপনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছে। শিপন পলাতক রয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here