চট্টগ্রাম নগরের হালিশহরে আগুন

0
672

চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

Advertisement

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে থানার আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন বাজারে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী ফরিদ আহমেদ বলেন, ‘সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হালিশহরের গোডাউন বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নির্বাপণ করা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে এবং নির্বাপণ শেষপর্যায়ে।’

তিনি আরও বলেন, ‘গোডাউন বাজারের ওইখানে শতাধিক কাঁচা দোকান ছিলো। অগ্নিকাণ্ডে বেশিরভাগই পুড়ে গেছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here