চট্টগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই ইউনিটে কমিটি

0
480

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার দুটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার (৮ নভেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা নেতাদের যৌথ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া উপজেলা ও সাতকানিয়া পৌর কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক এসব কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন ও প্রকাশ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলার অনুমোদিত দুই ইউনিট কমিটির মধ্যে সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্যসচিব আবদুল্লাহ আল মিজান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, মোহাম্মদ তারেক হোসেন, মোহাম্মদ রুবেল, এনামুল হক, মো. শাকিল ইসলাম, মো. আমির উদ্দীন সেলিম, অ্যাড. মো. মেহেদী হাসান জুনাইদ, সিরাজুল ইসলাম, আবুল কালামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন হয়েছে।

এছাড়া সাতকানিয়া পৌরসভা ইউনিটের আহ্বায়ক আলী আকবর মিনহাজ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, মো. নুরুল ইসলাম, এস.এম রিয়াজ, শফিকুল ইসলাম, মোহাম্মদ এহসান, আবু সৈয়দ মো. রাসেল, আব্দুর নুর, রিদুয়ানুল হক, মো. সেলিমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে।

ঘোষিত দুই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here