চট্টগ্রাম নগরীতে শাটল ট্রেনের ধাক্কায় মো: ইব্রাহিম ইরফান (১৭) এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে

0
182

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ষোলশহরে রেল স্টেশনের আগে ২নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত মোঃ ইব্রাহিম ইরফান চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার মাহবুবুর আলমের ছেলে। সে নগরীর সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম জানান, ছেলেটি মোবাইলে কথা বলছিল খেয়াল করেনি। অসাবধানতাবশত এই দুর্ঘটনার কবলে পড়ে সে।

নিহতের পরিচয় সনাক্ত করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here