বানিজ্য সংবাদ: ৫জুন চলতি জুন মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে এই দাম ছিল এক হাজার ৩৯৩ টাকা।
গত সোমবার (৩ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন। এদিন সন্ধ্যা ছয়টা থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। প্রতি কেজি এলপিজির খুচরা দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৫ পয়সা। এতে কমছে প্রায় সব ধরনের এলপিজি সিলিন্ডারের দাম। একটানা আট মাস বাড়ার পর গত তিন এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয় এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা করা হয়। সেখান থে

