চট্টগ্রামে এজেন্সি ব্যবসায়ী আজগরকে ফিলিম স্টাইলে কিশোর গ্যাং নেতা রবিনের নেতৃত্বে তুলে নিয়ে মারধরের অভিযোগ!

0
560

চট্টগ্রাম প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইয়াবা পাচারকারী,  কিশোর গ্যাং গ্রুপের নেতা ও বহু অপকর্মের হোতা রবিনের নেতৃত্বে এজেন্সি ব্যবসায়ী আজগরকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ এনে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

২৪নভেম্বর শুক্রবার দিবাগত  রাতে কিশোর গ্যাং নেতা রবিনকে ১নং আসামি করে ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫জন দেখিয়ে এ অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।

অভিযোগকারী আজগর হচ্ছে ৩নং নুলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পুর্ব গাডিয়াডেঙ্গা এলাকার খন্দকার পাড়ার মোহাম্মদ ইদ্রিসের ছেলে বলে জানা যায়।

কিশোর গ্যাং নেতা রবিন হচ্ছে দক্ষিণ ঢেমশা ধাইমারখীল এলাকার মাছ বাবুলের ছেলে বলে জানা যায়।

অভিযোগ সুত্রে জানা যায়, ২৩নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ধাইমারখীল ভেন্ডার মসজিদের সামনে চলাচলের রাস্তায় আসা মাত্র রবিনের নেতৃত্বে আজগরকে তুলে নিয়ে মাছ বাবুলের বাগান বাড়িতে ধরে নিয়ে যাই।বাগান বাড়িতে নিয়ে যাওয়ার পর অমানবিক মারধর করে বলে জানান। নগদ ৫লক্ষ টাকা এবং ৩টি লিখিত ব্যাংক চেক নিয়ে নেই বলে অভিযোগে উল্লেখ করেন। এরপর মাছ বাবুলের বাগান বাড়ি থেকে নোহা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে দফায়  মারধর করে।এরপর মাছ বাবুলের বাগান বাড়ি থেকে নোহা যোগে বান্দরবান ও সাতকানিয়ার সিমানা হলদিয়া মাছ বাবুলের মাছের প্রজেক্টে নিয়ে মারধর করে এবং এক  আগুনের লোহার সর্ট দিয়ে হাতে পুড়া জখম করে।এরপর হলদিয়া থেকে চন্দনাইশ,পটিয়া ক্রস করে আনোয়ারা ও বাঁশখালী হয়ে আবারও মাছ বাবুলের বাগান বাড়িতে এনে নির্যাতন করেন বলে এজেন্সি ব্যবসায়ী আজগর জানান।

উল্লেখ্য, মাছ বাবুলের বাগান বাড়িটি আগে জুমা মসজিদ ছিল।মাছ বাবুল টাকার জোর খাটিয়ে মসজিদ ভেঙ্গে কলোনি করেন এবং প্রজেক্ট করেন বলে জানা যায়।রবিন গত কয়েক বছর আগে কুতুবদিয়ার ১মেয়েকে তুলে নিয়ে জোর করে বিয়ে করেন বলেও এলাকার লোক মুখে শোনা যায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here