চট্টগ্রামের বুধপুরা বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক -এর ১৯৫তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

0
889

চট্টগ্রামের পটিয়া উপজেলার বুধপুরা বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৯৫তম এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর বুধবার কেডিএস গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এবং এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিঃ -এর চেয়ারম্যান আলহাজ্জ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্জ আহামেদুল হক, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান এবং চট্টগ্রাম জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম। আউটলেটের এজেন্ট এম. ইদ্রিচ চৌধুরী অপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় বুধপুরা বাজারের স্থানীয় জনগণ ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্স এর টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here