গ্রেফতার ৩,গৃহবধূর মরদেহ উদ্ধার

0
690

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে আরজিনা খাতুনের (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে জুড়ানপুর গ্রামের গৃহবধুর শ্বশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত আরজিনা খাতুন একই গ্রামের হাসাদ আলীর স্ত্রী। নিহতের স্বজনদের অভিযোগ, ১৮ বছর আগে হাসাদ আলীর সাথে বিয়ে হয় আরজিনা খাতুনের।

Advertisement

বিয়ের পর থেকেই নানান কারণে আরজিনার উপর পাশবিক নির্যাতন করে আসছে তার স্বামী। এমনকি হাসাদ আলী অন্য জনের সাথে দ্বিতীয় বিয়েও করে। এরই সূত্র ধরে তারা পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে শ্বাসরোধ করে হত্যার পর গাছের সাথে মরদেহ ঝুলিয়ে রাখে তার স্বামী হাসাদ আলী। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থালে পৌছে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চার জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে নিহতের শ্বশুর-শ্বাশুড়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামী তার স্বামী পলাতক রয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here