ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আটক

213
10268

হবিগঞ্জের মাধবপুরে একটি গাড়ি ও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুন্সী টাওয়ার এলাকা থেকে রোববার (৪ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

Advertisement

আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে। বিস্তারিত তথ্য পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে জানান মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here