গ্রাহক সম্মাননা প্রদান করলো মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড

0
768

অর্থনৈতিক খাতের অন্যতম সম্মানজক ‘গ্লোবাল ফাইন্যান্স এওয়ার্ড’ অর্জনের আনন্দ গ্রাহক-শুভানুধ্যায়ীদের সঙ্গে উদযাপন করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড (এমআইএসএল)। এ উপলক্ষে ৭ ডিসেম্বর, বুধবার রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলের বলরুমে এক গ্রাহক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি.। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান, বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি মোস্তফা জব্বার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু), মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিঃ এর চেয়ারম্যান বদিউর রহমান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। এ সময় মিলেনিয়ামের বিভিন্ন গ্রাহক ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহক প্রতিষ্ঠানসমূহকে তাদের সার্বিক সহযোগিতার স্বীকৃতি স্বরূপ মিলেনিয়ামের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ইসলামী ব্যাংকিং খাতে যুগান্তকারী সফটওয়ার ‘আবাবিল’ উদ্ভাবনের জন্য সম্মানজনক ‘গ্লোবাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারী প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড (এমআইএসএল)।  ১৮ অক্টোবর ২০১৬ তারিখে যুক্তরাষ্ট্রভিত্তিক মাসিক গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের পক্ষ থেকে যুক্তরাজ্যের লন্ডনের আয়োজিত আন্তর্জাতিক ডিজিটাল ব্যাংক কনফারেন্সে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়। এমআইএসএল-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন গ্লোবাল ফাইন্যান্সের পরিচালক ও সম্পাদক ক্রিস জিয়ারেলাপুতোর নিকট থেকে সম্মাননার ক্রেস্ট গ্রহণ করেন। বিশে^র অন্যতম জনপ্রিয় মাসিক গ্লোবাল ফাইন্যান্স বাণিজ্য, অর্থনীতি, কর্পোরেট ফাইন্যান্স, জয়েন্ট ভেঞ্চার, কান্ট্রি প্রোফাইল, পুঁজিবাজার, বিনিয়োগ,  ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এবং তথ্য বিশ্লেষণ করে থাকে। সংস্থাটির বিবেচনায় ‘আবাবিল’ সফটওয়ারটি ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমআইএসএল বিশে^র শীর্ষ দশটি ইসলামী ব্যাংকিং সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান সমূহের তালিকায় অবস্থান করছে (সূত্র : গার্টনার ইনকর্পোরেশন)। এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত ‘আবাবিল’ সফটওয়ারটি বর্তমানে ৮টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানটি শীঘ্রই দুবাইয়ে তাদের নতুন আন্তর্জাতিক কার্যালয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here