গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থার সহযোগীতায় অনেক দরিদ্র রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে

0
1438

নেত্রকোণা সংবাদ দাতা ঃ
নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলাধীন লাঙ্গলজোড়া গ্রামে স্থানীয় এনজিও গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থা গরীব রোগীদের বিনামূল্যে আলহাজ্ব রাগীব আলী হেলথ সেন্টারের মাধ্যমে প্রতি শুক্রবার ও শনিবার নিজস্ব কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসচ্ছে। গরীব রোগীদের চক্ষু সহ চোখের অপারেশন, চোখের ল্যান্স বিনামূল্যে প্রদান করে আসচ্ছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য বেগম লুৎফা তাহের, ৩৪০ সংরক্ষিত মহিলা আসন, নেত্রকোণা, কিশোরগঞ্জ কর্তৃক দরিদ্র রোগীদের মাঝে ৩০০০ হতে ৫০০০ টাকা পর্যন্ত প্রায় ১৫০ জনকে অচ্ছিক ভাতা প্রদান করেছেন। এতে দরিদ্র জনগোষ্টি অনেক উপকৃত হয়েছে। সংস্থার সভাপতি অধ্যাপক শ্যামল চন্দ্র দত্ত ও নির্বাহী পরিচাল ডাঃ মোহাম্মদ আজিজুর রহমান জনকল্যাণার্থে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here