হাবিব সরকার স্বাধীন ঃ
২৫ নভেম্বর গুলশান বিভাগ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০১৬ অনুষ্ঠিত হয়েছে বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান মিয়া, বিপিএম পিপিএম, পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উক্ত টুর্নামেন্টে গুলশান থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফলে পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া অভিনন্দন জানিয়েছেন। উক্ত খেলায় স্থানীয় সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে, এই বিশাল ফাইনাল ফুটবল খেলার ব্যবস্থা করা হয়। খেলা দেখার জন্য হাজার হাজাট মানুষ জমায়েত হয়। এতে অংশ নিয়েছেন ১৯ নং ওয়ার্ডের কমিশনার মফিজুল রহমান, ও ২০ নং ওয়ার্ড কমিশনার নাসির সাহেব, এবং বনানী গুলশান জোনের ডিসি মেস্তাক সাহেব, ও খল নায়ক
মিশা সওদাগর, হাজি সুলতান ঢাকা মহনগর, এবং বনানী ১৯ নং ওর্য়াডের ইউনিট সভাপতি হাজী আনোয়ার, প্রচার সম্পাদক মোঃ আবু কাশেম, সাহেব
আলী, রবি, দপ্তর সম্পদক ছাত্তার, খাইরুল, বনানী থানার সভাপতি জুয়েল শিকদার, সাধানর সম্পাদক শেখ জাকিরিয়া উজ্জল ওর্য়াড সভাপতি সালাউদ্দিন,
যুবলীগের সভাপতি শাহিন সিকদার, ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ইউনিট সভাপতি ইমরান সিকদার, ও আওয়ামীলীগের আরো অনেক নেতারা উপস্থিত ছিলেন।




