গাইবান্ধা সদরের গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ

0
621

গাইবান্ধা সদরের খোলাহাটি এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে খোকন মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী জুঁই বেগম (৪৩) আহত হয়েছেন।

Advertisement

শনিবার (৩১ আগস্ট) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খোকন মিয়া সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার এলাকার মতিয়ার রহমান বাদশার ছেলে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, শুক্রবার (৩০ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ওই দম্পতির বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে স্বামী- স্ত্রী দুজনই দ্বগ্ধ হন। খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে আহত দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে খোকন মিয়ার মৃত্যু হয়।

স্ত্রী জুঁই বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here