আজ ০৮/০৭/২০১৭ইং সকাল ১১ টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ একটি হোটেলে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
ঢাকা আঞ্চলিক কমিটির শিক্ষকদের মাঝে তিনি প্রাথমিক সদস্যের ফরম বিতরণ করেন। একদিনেই তিনি ৫০০ (পাঁচশত) সদস্য সংগ্রহ করেন। অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া আশা প্রকাশ করেন, জুলাই মাসের মধ্যে তিনি ২০ হাজার সদষ্য সংগ্রহ করতে পারবেন। আগষ্টের মধ্যে ৫০ হাজার সদস্য তিনি সংগ্রহ করতে পারবেন।
দেশের গণতন্ত্র রক্ষা এবং একদলীয় শাসন থেকে দেশকে রক্ষা করার জন্য তিনি সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, আওয়ামী দুঃশাসন থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বিএনপিকে দেশবাসী ক্ষমতায় দেখতে চায়। গুম, খুন ও মিথ্যা মামলায় নেতাদের হয়রানি করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায়। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে।
সদস্য সংগ্রহ সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা কাজী আঃ রাজ্জাক, চৌধুরী মুগীছ উদ্দিন মাহমুদ, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাকির হোসেন, অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, মোঃ কাদির হোসেন ও অধ্যাপক মোঃ রকিব উদ্দিন খান।
