ইসলামী ব্যাংক বগুড়া ও রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

0
1569

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া ও রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৭ জুলাই ২০১৭, শুক্রবার বগুড়ার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান, মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মোঃ ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম, মোহাম্মদ কায়ছার আলী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনপ্রধান মো. শহিদুর রহমান। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মোঃ মতিয়ার রহমান-এর সভাপতিত্বে বগুড়া ও রংপুর জোনের শাখাপ্রধান এবং নির্বাচিত অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক শিল্পায়ণ, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পসহ নানামুখী আর্থিক সেবার মাধ্যমে  দেশের উত্তর-জনপদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। আমানত সংগ্রহ, বিনিয়োগ সম্প্রসারণ এবং সম্পদমান  উন্নয়নে  তিনি ব্যাংক কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here