গঞ্জেরাজ পরিবহনের মালিক গ্রেপ্তার

0
646

কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকায় গত ২৮ আগস্ট গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় শিশু আকিফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার জয়নাল এজাহারভুক্ত তিন নম্বর আসামি।

Advertisement

অপর দুই আসামি বাসচালক খোকন ও সুপারভাইজার ইউনুস মাস্টার এখনও পলাতক। র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের ঝিলটুলী এলাকার নিজ বাড়ি থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আকিফা মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় তৃতীয় আসামি হলেন জয়নাল আবেদীন। তাকে কুষ্টিয়া পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here