ইয়াবা, পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
625

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকে মো. জনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫ শতাধিক ইয়াবা, নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Advertisement

 

উত্তরা জোনের পরিদর্শক মাসুদুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাসার ভেতর থেকে দরজা লক করা থাকায় দরজা ভাঙার চেষ্টা করলে মাদক ব্যবসায়ী মো. জনি অস্ত্র নিয়ে বেড়িয়ে আসে। পরে কৌশল খাটিয়ে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here