খালেদা জিয়ার ভিশন নিয়ে জাতি হতাশ

0
1438

খালেদা জিয়ার ভিশন-২০৩০ নিয়ে তরুণ প্রজন্ম ও জাতি স্বপ্ন বিলাসী হতে না পারলেও হতাশ হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টার সময় রাজধানীর নির্মল সেন হল মিলনায়তনে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এ মন্তব্য করেন।
কবীর চৌধুরী তন্ময় বলেন, বিএনপির নতুন রূপকল্প ২০৩০ নিয়ে অনেকের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেলেওে গতানুগতিক বা আওয়ামী লীগের ২০২১ ও ২০৪১ সালের ভিশনের আদলে খালেদা জিয়ার ২০৩০ সালের ভিশন দেখে তরুণ প্রজন্ম ও জাতি হতাশ হয়েছে। একদিকে মুক্তিযুদ্ধের চেতনা অন্যদিকে মুক্তিযোদ্ধা কোট বাতিল করে তার বিপরীত অবস্থান নিয়েছে বলেই প্রতীয়মান।
কবীর চৌধুরী তন্ময় আরও বলেন, যেখানে বেকার যুবকদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার জন্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে কর্মক্ষেত্র নিশ্চিত করার অঙ্গীকারের আশা করেছিল জাতি, সেখানে বেকার ভাতা প্রদানের মাধ্যমে সোনার ছেলেদের অলস করার অঙ্গিকার সত্যিই দুঃখজনক।
অনুকরণ-অনুস্মরণ হোক বা ভুল-ত্রুটি যাই থাকুক, বিএনপি অনেক দিন পরে হলেও বাস্তবতা অনুধাবন করতে পেরেছে এবং ‘ভিশন-২০৩০’ এর মাধ্যমে জাতিকে তাঁদের ভবিষ্যত পরিকল্পনা জানিয়েছে বলে বিএনপি ও খালেদা জিয়াকে ধন্যবাদ জানান বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
উক্ত আলোচনা সভায় জয় বাংলা মঞ্চের সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-১ এর সাবেক এমপি অধ্যক্ষ আবু সাঈদ, লোকশক্তি পার্টির চেয়ারম্যান শাহীকুল আলম টিটু, বোয়াফ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, যুবলীগের সদস্য আনিসুর রহমান খোকন প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here