১৫ই মে ২০১৭ইং বিশ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে আগামীকাল ১৬ই জুন ২০১৭ইং ঐতিহাসিক ফারাক্কা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করার আহবান জানিয়ে বলেন- মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’র নেতৃত্বে ভারতের বিরুদ্ধে পানি হিস্যার দাবীতে প্রথম প্রতিবাদী লং মার্চ শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আজ পানির জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে হাহাকার করতে হত না। সেদিন দেশপ্রেমিক মজলুম জননেতা উপলব্ধি করেছিল- সংগ্রাম ছাড়া ভারত কোনদিনও বাংলাদেশের সাধারণ মানুষকে তার ন্যায্য হিস্যা দেবে না। কিন্তু বর্তমান সরকার ভারতে তোষননীতির ফলে শুধু ফারাক্কা নয়, পানির কোন হিস্যা আদায় করতে পারছেন না। দেশে যদি গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে ভারতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তাদের অধিকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে আদায় করত।
