৫৭। হাদীস : একদা নবী করীম (সঃ) এক মজলিসে সাহাবাদের সাথে কথাবার্তায় রত ছিলেন। এ সময় হঠাৎ এক গ্রাম্য ব্যক্তি তথায় আগমন করে হুযুর (সঃ)-কে প্রশ্ন করল, কেয়ামত কখন সংঘটিত হবে। হুযুর (সঃ) তাকে কিছু না বলে লোকদের সাথে কথাবার্তায় রত রইলেন। তা দেখে কেউ কেউ বললেন, হুযুর তার প্রশ্ন শুনেছেন, কিন্তু তাঁর তা পছন্দনীয় হয়নি। আবার কেউ কেউ বললেন, তিনি তার কথা অবশ্যই শুনেছেন। ইত্যবসরে হুযুর (সঃ) সাহাবীদের সাথে কথা সমাপ্ত করে বললেন, কেয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায়। প্রশ্নকারী বললেন, হুযুর। আমি এখানে আছি। তখন হুযুর (সঃ) বললেন, যখন আমানতের খেয়ানত করা হবে, তখন কেয়ামতের অপেক্ষা কর। অতঃপর প্রশ্নকারী বললেন, খেয়ানত কিভাবে হবে? হুযুর (সঃ) বললেন, যখন অনুপযুক্ত ব্যক্তিদের হাতে নেতৃত্ব প্রদান করা হবে, তখনই কেয়ামতের অপেক্ষা করো।

