কুয়াকাটায় অধিবাসের মধ্য দিয়ে রাসের আনুষ্ঠানিকতা শুরু

0
546

পটুয়াখালী প্রতিনিধি: অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল রাত বারোটা এক মিনিটে সতের জোড়া যুগল পূর্তিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাক,উলুধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকা মতে আজ দুপুর ১ টা ৫৪ মিনিটে শুরু হবে পূর্নিমা। থাকবে পরদিন সোমবার বিকাল তিনটা পর্যন্ত।

Advertisement

তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্নিমার এ তিথিতে আগামীকাল কাকাডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান করবে সনাতন ধর্মাবলম্বীরা। ইতিমধ্যে কুয়াকাটায় পূন্যার্থীদের ভীর জমতে শুরু করেছে।

তবে করোনা ভাইরাসের কারনে এবার হচ্ছেনা মেলা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এ উৎসব সীমাবদ্ধ থাকবে। দর্শনার্থী, পূন্যার্থী এবং ভক্তদের নিরাপত্তায় কুয়াকাটায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here