কলাপাড়ায় ট্রলীর চাপায় মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে

0
576

পটুয়াখালী প্রতিনিধি: ২৯ নভেম্বও,পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী ট্রলী গাড়ির চাপায় মো.সোহেল মোল্লা (২৫) নামের এক মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালের দিকে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত মটরসাইকেল চালক সোহেল ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লা’র পুত্র।

Advertisement


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মটরসাইকেল চালক যাত্রী নামিয়ে নিজ গন্তব্যে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রলী গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মোল্লার মৃত্যু হয়। ট্রলী চালক রুবেল গাড়ি ফেলে দ্রুত সটকে পরে।


মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here