কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 74173

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (74173, 'post_views_count', '0')

0

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি। গতকাল ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় ছয়সূতি বাসস্ট্যান্ড মার্কেটে কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ হারুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আশরাফ উদ্দিন রেনু, বিশেষ অতিথি আব্দুল কাইয়ুম,প্রধান বক্তা ভৈরব কুলিয়ারচর থেকে সংসদ সদস্য প্রার্থী ও কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলা সমন্বয়কারী নুরুল কাদের সোহেল, বাজিতপুর নিকলী থেকে সংসদ সদস্য প্রার্থী শামসুল আলম উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক সাংবাদিক নেতা ছাবির উদ্দিন রাজু, বাজিতপুর পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, ভৈরব উপজেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য আব্দুল মান্নান মিয়া, ভৈরব পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুবসংহতি ভৈরব পৌর শাখার আহবায়ক মোঃ মনির হোসেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজলিস খান কামাল প্রমূখ। উক্ত কর্মী সম্মেলন শেষে ৬ সদস্যের কুলিয়ারচর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হাজী জিল্লুর রহমান, কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শামসুল আলম, মোঃ সজল মোল্লা, মোজ্জাম্মেল হোসেন, সাংবাদিক মোঃ শামীম আহমেদ,এমদাদুল হক কে নির্বাচিত করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here