কুমেক হাসপাতালের কর্মচারী দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নামে বেনামে একাধিক বাড়ী সম্পদ গড়ার অভিযোগ

0
128

এম শাহীন আলম : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী দেলোয়ারসহ তার পরিবারের লোকজনের নামে-বেনামে অবৈধ ভাবে বিপুল সম্পত্তির অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতিবাজ দেলোয়ারের কোটি কোটি টাকার সম্পদ যা তার বেতনের সাথে অসামঞ্জস্যপূর্ণ রয়েছে বলে জানা যায়।জনসন্মুখে প্রদর্শিত সম্পদের বাইরেও তার গ্রামের বরিশালেও সম্পদ রয়েছে বলে একাধিক গোপন সুত্রে জানা যায়। দুর্নীতিবাজ দেলোয়ার এর এসব অপকর্ম ঢাকতে নিউজ বন্ধ করতে বিভিন্ন সাংবাদিককে ফোন করে তার পক্ষে সাফাই গাইতে  কুমিল্লার অখ্যাত পত্রিকা সীমান্ত সংবাদের সম্পাদক পরিচয়দানকারী জহিরুল হক দুলাল নামের এক সাংবাদিককে সাংবাদিক ম্যানেজ করার ইজারা দিয়েছেন বলে জানা যায়।

Advertisement

অনুসন্ধানে জানা যায়, এই দেলোয়ার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ যুগ ধরে কর্মরত আছেন। সেই সুবাদে সদ্য বিদায়ী দুর্নীতিবাজ সরকারের আর্শীবাদ পুষ্ট এই হাসপাতালে কর্তব্যরত সুবিধাবাদী দুর্নীতিবাজ অন্যান্য অফিসারদের সাথে যোগসাজশ করে দেলোয়ার দীর্ঘ সময় ধরে অনিয়ম আর দূর্নীতি করে চলেছে যা দেখার কেউ নেই।

 জানা যায় এই দেলোয়ারের বিরুদ্ধে আরো কয়েক বছর আগে দুদকে অভিযোগ হলেও তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের দিয়ে দুদকের অসাধু অফিসারদেরকে ম্যানেজ করে অবলীলায় এখনো অনিয়ম করে যাচ্ছেন বলে জানা যায়।

 অনুসন্ধান অব্যাহত রয়েছে যথাযথ ব্যবস্হা না নেওয়া পর্যন্ত দুর্নীতিবাজ দেলোয়ারের বিরুদ্ধে ধারাবাহিক নিউজ অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here